প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
৩১দফার লিফলেট বিতরণে তারাকান্দার বিএনপি'র নেতৃবৃন্দ।

তারাকান্দা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নে বিতরণ করা হয়েছে।
জানা গেছে,ময়মনসিংহ-২ ফুলপুর/তারাকান্দা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নির্দেশ ক্রমে তারাকান্দা উপজেলা ১০ ইউনিয়নে লিফলেট বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিবের নেতৃত্বে বানিহালা ইউনিয়নের বটতলা বাজার ও মাঝিয়ালী বাজারে পথচারী ও দোকানদারে মাঝে বিএনপি'র ৩১দফার লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বানিহালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল,
ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা,ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবী দলের দপ্তর সম্পাদক সুজন সরকার,তারাকান্দা উপজেলা মৎস্য জীবী দলের সদস্য সচিব মামুন সরকার,যুগ্ম আহবায়ক আবুল বাশার খোকন,আহাদুজ্জামান আহাদ,বুলবুল আহমেদ,সাইফুল ইসলাম,গিয়াস উদ্দিন ও এনামুল হক আকন্দ,লাইক মিয়া,রিপন সরকার,কাইয়ুম মুন্সি,বানিহালা ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ করা শেষে পথসভা অনুষ্ঠিত হয়।এতে নেতৃবৃন্দ ৩১দফার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ